মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সেনা সদস্য রুহুল আমিনের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ

ফুলছড়ি উপজেলার সেনা সদস্য রুহুল আমিনের হত্যাকাণ্ডে জড়িতদের সকল আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মঙ্গলবার সকালে গাইবান্ধা শহরের গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সংগঠন ও ফুলছড়ির সর্বস্তরের বিক্ষুব্ধ জনগণ যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা ক্যাম্পে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার অ্যাড. আইয়ুব আলী প্রধান, শাহাদত হোনে মাজু, সাবেক সেনা ওয়ারেন্ট অফিসার আমিুনল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম, অব: সার্জেন্ট জামিল আহমেদ, আনোয়ার হোসেন, মো. আবু তাহের, অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর অফিসার এনামুল হক, ফুলছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা রুহুল আমিনের হত্যাকাণ্ডে সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারী  বিরোধপূর্ণ বোরো ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য রুহুল আমিন গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ ফেব্রুয়ারী রুহুল আমিন মারা যান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

অসচ্ছল ৪০ কিশোরীর বিষণ্ন মুখে হাসির ঝিলিক

শাখাহার ইউনিয়নে ওয়ার্ড বিএনপির উদ্দোগে অসহায় দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

পলাশবাড়ীর বাহিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার্থী উপস্থিতি শূন্যের কোটায়

দিরাইয়ে বিতর্কিত ব্যক্তিকে নিয়ে সরকারি অনুষ্ঠান, এলাকাবাসীর ক্ষোভ

দিনাজপুরে মোবাইল ফোন নিয়ে বিরোধে শিশুকে হত্যাচেষ্টা, আটক-২

কুপতলা বনিক সমিতির হাট  উন্নয়নে সুধী সমাবেশ 

সাদুল্লাপুরে অপহরণের ৩ দিন পর অপহৃত পল্লি চিকিৎসক তরিকুলকে উদ্ধার

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবীতে ফুলছড়িতে মানববন্ধন

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে গাইবান্ধার সোহাগ ও দিবস 

ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠিত