Logo
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৪:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১:১৭ পূর্বাহ্ণ

দিনাজপুরের কাহারোলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর) দিনাজপুরের কাহারোলের ভাতিজার লাঠির আঘাতে চাচা আব্দুল জব্বার (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার জোত মুকুন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার উপজেলার জোত মুকুন্দপুর গ্রামের মৃত বাসারত আলীর ছেলে। এলাকাবাসি সূত্রে জানা গেছে, জোত মুকুন্দপুর গ্রামে একটি কদম গাছ কাটাকে কেন্দ্র করে আব্দুল জব্বারকে লাঠি দিয়ে আঘাত করে ভাতিজা মো. ওয়াদুদ। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।