বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে দূর্বৃত্তের হামলায় নিহত ১

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট:

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে ধাপেরহাটে বাজারে দূর্বৃত্তের হামলায় নিহত আব্দুল্লাহ আল-মামুন।
১৩ ফেব্রুয়ারী বিকাল আনুমানিক ৪ ঘটিকার দিকে ধাপেরহাটের জামদানী ঘাট, রাস্তার মুখে দূর্বৃত্তরা আল-মামুনের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
নিহত আব্দুল্লাহ আল-মামুন মন্ডল (৩০) খামারপাড়া গ্রামের গ্রামের মান্নান মন্ডলের দ্বিতীয় পুত্র ।
জানা যায়, দূর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালায়।
তার লাশ ধাপেরহাটে নিয়ে আসলে স্হানীয় সাধারণ জনতা,শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা তার লাশ নিয়ে জাতীয় মহাসড়ক অবরোধ করে।
নিহত আব্দুল্লাহ আল-মামুন মন্ডল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।তার পরিবার জানায়, সে গত কয়েক বছর থেকে দলের সাথে সক্রিয় ছিলো না। সে বিপিএলের সিলেটের নেট ফাস্ট বোলার ছিলো। দীর্ঘদিন থেকেই সে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিলো। গত ১২ ফেব্রুয়ারী রাতে ঢাকা থেকে ধাপেরহাটের নিজ বাসায় চলে আসে আল-মামুন।
খবর লেখা পর্যন্ত জাতীয় মহাসড়ক অবরুদ্ধ ছিল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর ন্যাশনাল হাসপাতালে সামনে গুলি করে যুবককে হত্যা

দিনাজপুরের কাহারোলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

দিনাজপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম

তালতলী পুলিশের সাহায্যে ছাড়া পেল প্রতারক চক্রের ২ সদস্য

এখনো আমাদের লড়াই শেষ হয়নি: দুদু                            

গাইবান্ধায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা ও বিনোদন অনুষ্ঠান

ফুলছড়ির বালাসীঘাটে অবৈধ বালু ব্যবসা বন্ধের দাবীতে স্বোচ্ছার জনসাধারণ 

তিন দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

পদত‌্যাগ নয় প্রধান শিক্ষক‌কে ফেরা‌তে শিক্ষার্থী‌দের বি‌ক্ষোভ

কুদ্দুস আলমের চর ও জীবন প্রদর্শনীর শেষদিনে ব্যাপক লোকসমাগম