
মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
দিনাজপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মারুফ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মারুফ বলেন, আমি জনগণের নিরাপত্তা দিতে এখানে এসেছি। কারণ জনগণের নিরাপত্তা দেয়া আমার সাংবিধানিক দায়িত্ব। কেউ যেন কারো নিরাপত্তার ব্যঘাত না ঘটায়। কেউ মানুষের নিরাপত্তার বিঘ্ন ঘটাতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো ও তাদের আইনের আওতায় নিয়ে আসবো। তিনি যে কেউ হোক। কোন ক্রিমিনাল যেন মাথাছাড়া দিয়ে না উঠতে পারে সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আশা করি আপনারা জনগণের পক্ষে থাকবেন ও জনগণের হয়ে কাজ করবেন। সব শেষে ডেভিলদের অতিদ্রুত মানুষ হওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মারুফ।
মতবিনিময় সভায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, ডিআই-১ মোঃ লিয়াকত আলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024