মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জামায়াত নেতার মুক্তির দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিক্ষোভ সমাবেশ হয়। এরপরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলার সেক্রেটারি মাওলানা এনায়েত হোসেনের সঞ্চালনায় ও জেলা আমীর মাওলানা মোখলেচুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস ছোবাহান খান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভা শাখার আমীর মাওলানা আলমগীর হোসেন, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মো. রিফাত হোসেনসহ কালকিনি, রাজৈর, শিবচর, ডাসার ডাসার উপজেলার জামায়াতের নেতারা।

পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়। এসময় নেতারা আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির আল্টিমেটাম দেন। না হলে বৃহৎ আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে ২৪ এর স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রক্সি শিক্ষার্থী আটক ॥ মূল পরীক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবি’তে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারক লিপি প্রদান 

গাইবান্ধায় প্রিপেইড মিটারে চরম আপত্তি জনগণের; প্রতিরোধের আহ্বান

গাইবান্ধায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

গোবিন্দগঞ্জে পথরোধ করে মারপিট, ছিনতাই, থানায় অভিযোগ 

চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

সাংবাদিক পরিচয়ে এলাকাবাসীর ওপর অত্যাচার, মুক্তা ও মিলনের শাস্তি দাবি

সাংবাদিক পরিচয়ে এলাকাবাসীর ওপর অত্যাচার, মুক্তা ও মিলনের শাস্তি দাবি

আবু সাঈদ বড়ো স্বপ্ন দেখেছিল বলেই আজ সে মহান-রংপুরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মাদারীপুরে ডাকাতের গুলিতে আহত ৮,গণপিটুনিতে২ ডাকাতের প্রাণহানি