বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাদারীপুরে ১৯কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে ১৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

১৯শে ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব আলী শেখের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইয়াকুব শেখের বড় ছেলে শাহ্ আলীর বসবাসের জন্য নতুন ঘর নির্মাণের উদ্দেশ্যে বাড়ি পাশের জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করছিলেন। বুধবার বিকেলে ওই মেশিনে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি উঠে আসে। পরে ইয়াকুব শেখের ছেলে ও ভাতিজা পাথর ধুয়ে ঘরে রেখে দেয়। খবর ছড়িয়ে পড়লে কষ্টিপাথর দেখার জন্য স্থানীয় লোকজন ইয়াকুবের বাড়িতে ভিড় করে। পরে খবর দিলে মূর্তিটি উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব শেখের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রত্নতত্ত্ব অধিদফতরে যোগাযোগ করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের কাহারোলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর) দিনাজপুরের কাহারোলের ভাতিজার লাঠির আঘাতে চাচা আব্দুল জব্বার (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার জোত মুকুন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার উপজেলার জোত মুকুন্দপুর গ্রামের মৃত বাসারত আলীর ছেলে। এলাকাবাসি সূত্রে জানা গেছে, জোত মুকুন্দপুর গ্রামে একটি কদম গাছ কাটাকে কেন্দ্র করে আব্দুল জব্বারকে লাঠি দিয়ে আঘাত করে ভাতিজা মো. ওয়াদুদ। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাদুল্লাপুরে অপহরণের ৩ দিন পর অপহৃত পল্লি চিকিৎসক তরিকুলকে উদ্ধার

গোলাপবাগ আলিম মাদ্রাসার নানা সমস্যায় জর্জরিত, ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্থা 

৬ বিঘা জমিতে ইরি চাষ করতে পারছেন না কৃষক মোজাহেদুল

মাদারীপুরে মাসজিদের ইমামকে কুপিয়ে হত্যাচেষ্টা

সাহাপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন

গোবিন্দগঞ্জে আসামি গ্রেফতার করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  

ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের অভিযান 

জবি’র ভূগোল বিভাগের অ্যালাইমনাই সভাপতি গোলাম রসুল, সম্পাদক আবু জাফর