সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোয়াইনঘাটে এগ্রো ফার্মের গরু চুরি, থানায় অভিযোগ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের পারিজাত এগ্রো ফার্ম এন্ড ফিসারীজে গরু চুরির অভিযোগ উঠেছে।

ফার্মের মালিক উপজেলার তোয়াকুল ইউনিয়নের বৌলগ্রামের জুবায়ের আহমদ সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সাংবাদিকদের কাছে এই অভিযোগ জানান।

তিনি জানান, পারিজাত এগ্রো ফার্ম এন্ড ফিসারীজের একসাথে পাঁচটি গরু চুরির ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ব্যবসার এই বিশাল ক্ষতির পর তিনি প্রশাসনের কাছে সহযোগিতা চেয়ে স্থানীয় গোয়াইনঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলার নম্বর-২২ এবং সিলেট কোর্টে মামলার নম্বর-গোয়াইনঘাট জি.আর ৪৭/২৫।

অভিযোগে জানা যায়, ফিসারীজের কেয়ারটেকার ১১ ফেব্রুয়ারি নাভু বিলের পূর্বপাশের মূর্তাগড়ে ফার্মের প্রায় ৩৫টি গরু চরাচ্ছিলেন। এমন সময় দুপুর আড়াইটার দিকে নন্দিরগাও গ্রামের আলাউদ্দিন ওরফে আলাইর ছেলে আলীম উদ্দিন (২২) ও একই গ্রামের ইসমাইল আলীর ছেলে মঈন উদ্দিন (৩০)সহ অজ্ঞাত আরো কয়েকজনকে নিয়ে এসে দেশীয় অস্ত্রসহ গরুগুলো ধরার চেষ্টা করে।

তাদের কাছ থেকে ফার্মের কেয়ারটেকার গরু উদ্ধার করতে গেলে তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ৫টি ষাঁড় গরু নিয়ে পালিয়ে যায়।

গরু চুরি যাওয়ার পর মালিক ঘটনাস্থলে গিয়ে গরুগুলো উদ্ধারে ব্যর্থ হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

পারিজাত এগ্রো ফার্মের মালিক প্রশাসনের কাছে গরুগুলোর দ্রুত উদ্ধার ও চোরদের গ্রেপ্তারের জন্য সহযোগিতা চেয়েছেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

সুন্দরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে মামলা

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রীদের বিক্ষোভ

সাঘাটা বিএনপির উদ্যোগে বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত 

ফুলবাড়ীতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের ককটেল হামলা 

গোবিন্দগঞ্জে মরহুম আব্দুল মোত্তালিব এমপির স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ০২(দুই) কেজি গাজা সহ গ্রেফতার ০২ জন।

লালমনিরহাটের হাতীবান্ধায় পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন অধ্যাপক ড. ইমদাদুল হুদা

জমি নিয়ে ভাইকে মারপিট,কথা বলায় মাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা!

জবিতে ছাত্রদলের উদ্যোগে মাসব্যাপী কুইজ প্রতিযোগিতা শুরু