মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পলাশবাড়ীতে অন্তঃসত্বা গৃহবধুর লাশ উদ্ধার : মামলা দায়ের 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ঝরনা বেগম (১৯) নামের ৭ মাসের অন্তঃসত্বা এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গৃহবধু ঝরনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করে পরিবারের পক্ষ থেকে পলাশবাড়ী থানায় একটি মামলা করেছেন ঝরনা বেগম এর পিতা শহিদুল ইসলাম।

এ ঘটনাটি ঘটেছে আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের ছাউনিয়া গ্রামে।

অভিযোগে জানা গেছে,উপজেলার রামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ঝরনার সাথে ছাউনিয়া গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে আশিকের সাথে বছর খানেক পূর্বে বিবাহ হয়। ঝরনার পরিবার সদস্যরা বলেন, বিয়ের পর থেকেই আশিক ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য ঝরনাকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিলেন।

ঝরনার পিতা শহিদুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে মেয়ের মৃত্যুর খবর শোনার পর সেখানে গিয়ে মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পাই। আমার মেয়ে ৭ মাসের অন্তঃসত্বা ছিল, মেয়েকে হত্যা করে আত্মহত্যার কথা বলা হচ্ছে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।ময়না তদন্তের পর মৃত্যুর রহস্য বোঝা যাবে। ঘটনায় আশিকের পিতা রেজ্জাক মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসন নিয়োজিত শ্রমিক স্বপন চন্দ্র অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যু 

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি উম্মুক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ করেন-মামুনুর রশিদ 

মিঠাপুকুরে গণ অধিকার পরিষদের আলোচনা সভা

যে অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, সে অনুষ্ঠানের ব্যানারে নয়টি ভুল

দিনাজপুরে প্রতিবন্ধী নারীদের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটিতে জবির তিন মুখ 

বেরোবির বঙ্গবন্ধু হলে অবৈধ শিক্ষার্থী অপসারণে প্রভোস্ট বডির অভিযান

গোবিন্দগঞ্জে পেকস চক্ষু ও জেনারেল হাসপাতালের কার্যকরী কমিটি গঠন

গোবিন্দগঞ্জে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক পৌর মেয়রসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে সুইসকন্ট্যাক্টের আয়োজনে (ই এম এস) সার্টিফিকেশন প্রকল্পের উদ্বোধন