বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

‎সকল বাজার একত্রিত করার দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধিঃ

‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রপারের বিভিন্ন জায়গায় বিছিন্নভাবে যন্ত্রতন্ত্র বাজার বসায় সরকারি ইজারা কৃত শহীদ মুক্তিযোদ্ধা বাজার ধ্বংসের পথে। তাই অবৈধ বাজার উচ্ছেদ করতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শহীদ মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়িরা।

‎আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা বাজার কমিটির ব্যানারে উপজেলা পরিষদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ করেন বাজার ব্যবসায়িরা।

‎মানববন্ধনে ব্যবসায়িরা বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি রক্ষার্থে বিগত দিনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধা বাজারটি প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর সরকারি ভাবে লক্ষ-লক্ষ টাকার মাধ্যমে ইজারা হয়। ইজারাদারগণ টোল আদায় করেন কিন্তু সদর এলাকায় বিছিন্নভাবে মাছ- মাংস সহ বিভিন্ন কাচা তরিতরকারির ছোট ছোট অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান বসায় এলাকার পরিবেশ ও শহীদ মুক্তিযোদ্ধা বাজারের স্থায়ী দোকানদার গণের পুঁজি ধ্বংস হচ্ছে। প্রশাসন অবৈধ বাজার উচ্ছেদ না করলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দলনকারী ব্যবসায়িরা।

‎সেখানে বাজার কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সরকারি ডাককৃত বাজার রেখে যেখানে সেখানে পন্য বিক্রি করা আইননত দন্ডনীয়। অবৈধ ভাবে গড়ে উঠা বাজার গুলো থেকে সরকার টোল থেকে বঞ্চিত হচ্ছে। অপর দিকে আমরা স্থায়ী ব্যবসায়ীগণ ব্যবসায় প্রচুর লোকসানের সম্মুখিন হচ্ছি।

‎মানববন্ধন ও সড়ক অবরোধে বিশাল জানযট সৃষ্টি হলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা সেখানে এসে অবৈধ বাজার উচ্ছেদর আশ্বাস দিলে ব্যবসায়িরা অবরোধ তুলে নেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে  গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা

এলাকার একমাত্র হিন্দু হওয়াই কি অপরাধ? -সংবাদ সম্মেলনে নিখিল

পবিপ্রবিতে প্রথমবারের মতো গবেষণা উৎসব-২০২৫

সাদুল্লাপুর তৃণমূল কল্যান সংস্থার উদ্যোগে ফলজ ও ঔষধি গাছ বিতরণ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে গোবিন্দশ্রী ইউনিয়নে বিক্ষোভ 

এড. নাজেমুল ইসলাম প্রধান (নয়ন) সাঘাটা ফুলছড়ি আসনে ধানের শীষের কান্ডারী হতে প্রচারণার শীর্ষে।

হরিরামপুরে বাঙ্গালী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

কুদ্দুস আলমের আলোকচিত্র চর ও জীবন প্রদর্শনীর দ্বিতীয় দিনেও দর্শকদের ভিড়

গোবিন্দগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের কন্যা বিদায় উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠিত 

শহিদুল আলমের মুক্তির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ