শনিবার , ১ মার্চ ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জাককানইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা দুই আবাসিক হল ও বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করা হয়েছে।

শনিবার (১ লা মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৮৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষ শিক্ষার্থীদের জন্য ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ হল এবং নারী শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হলের নাম পরিবর্তন করে ‘শিউলিমালা’ হল রাখা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু স্কয়ারের নতুন নামকরণ করা হয়েছে ‘জুলাই-২৪ স্কয়ার’।

এদিকে এখনো শেখ রাসেলের নামে কেন্দ্রীয় খেলার মাঠ, একটি শিশু পার্ক এবং কেন্দ্রীয় লাইব্রেরীর বঙ্গবন্ধু স্কয়ারের নাম অপরিবর্তিত থাকায় অনেক শিক্ষার্থীর মাঝে অসন্তোষ দেখা যায়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও শেখ মুজিব হলের নেমপ্লেট ভেঙে ফেলে আন্দোলনকারীরা। গত ৫ ফেব্রুয়ারি ভেঙে ফেলা হয় বেগম ফজিলতুন্নেসা মুজিব হলের নামফলক ও ম্যুরাল। তখন থেকেই শিক্ষার্থীরা শেখ পরিবারের নামে থাকা আবাসিক হল ও বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে মানবপাচার মামলার ২ আসামি গ্রেফতার 

গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা-ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে গাইবান্ধায় ক্যাবের র‌্যালি ও মানববন্ধন

GSRS এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬৪ জেলা স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে ভারতীয় নাগরিক আটক

ঝলমলিয়া হাইওয়ে থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত 

পলাশবাড়ীতে আব্দুল মান্নানের বিরুদ্ধে গাছের গুঁড়ি ও কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করার অভিযোগ

ছাত্রছাত্রীদের নাস্তার বরাদ্দ ৩০ টাকা দিতেন ২০ টাকা বর্তমানে সেটিও দিচ্ছেননা মহিলা বিষয়ক কর্মকর্তা

গাইবান্ধা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গাইবান্ধা জেলা বিএনপি’র মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে গণমিছিল