সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ঠিকাদারের  হুমকি ॥ গাইবান্ধা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১০, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মিলন খন্দকারকে হুমকি দেওয়ায় গাইবান্ধা জেনারেল হাসপাতালের ঠিকাদার সাহাদত হোসেনের বিরুদ্ধে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, ২০২৩-২০২৪ অর্থ বছরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এমএসআর (ওষুধ সহ চিকিৎসা সামগ্রী) উচ্চ দরদাতা বগুড়ার ফজলী ড্রাগ হাউজ ও স্থানীয় স্বর্না এন্টার প্রাইজসহ চারটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে উৎকোচ নিয়ে কার্যাদেশ দেন তত্বাবধায়ক ড. মাহবুব হোসেন। এছাড়া ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২০২৪ অর্থ বছরে আওয়ামীলীগ সরকারের স্থানীয় সাবেক এমপি মাহাবুব আরা বেগম গিনি ও শাহ সারোয়ার কবীরকে ম্যানেজ করে ঠিকাদার শাহাদত হোসেন হাতিয়ে নিয়েছেন ১২ কোটি টাকার কাজ। গাইবান্ধা জেনারেল হাসপাতালের এমএসআর সামগ্রী ক্রয়ে উচ্চ দরদাতা শাহাদত হোসেন গত বছরের ২রা জুলাই তত্ত্বাবধায়ক মাহাবুব হোসেনের অনুকুলে ইসলামী ব্যাংক গাইবান্ধা শাখার হিসাব নম্বর ২০৫০১৮৫০১০০০৬৬৬০০ থেকে স্বর্না এন্টার প্রাইজের একটি চেকের মাধ্যমে ৪০ লাখ টাকা পাঠান সোনালী ব্যাংক পিএলসির সিরাজগঞ্জ জেলার সোহাগপুর ব্রাঞ্চে। এ নিয়ে শনিবার আনন্দ টিভিতে সংবাদ প্রচারিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার সাহাদত হোসেন ওইদিন রাতেই মোবাইল ফোনে জীবননাশসহ নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এঘটনায় রোববার সদর থানায় ডায়েরি (নং ৪৬৪) করা হয়। এ ঘটনায় গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি অমিতাভ দাশ হিমুন, সহ-সভাপতি জোবায়ের আলী, রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন ও শফিউল ইসলাম, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান, কুদ্দুস আলম ও জাভেদ হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটের হাতীবান্ধায় সকালের বাণী পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাদারীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষঃ নিহত ১,আহত ২

আদালতের আদেশ উপেক্ষা করে বাড়ি নির্মাণ কাজের অভিযোগ

দিনাজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

আদালতের আদেশ উপেক্ষা নয়, চূড়ান্ত রায়েই সম্পত্তি ভোগ করছেন ওয়ারিশরা দাবি তুলে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে গাক চক্ষু হাসপাতালের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

আতঙ্কে তৃণমূল বিএনপি:নোয়াখালীতে বেড়েছে খুন ও অস্বাভাবিক মৃত্যু 

ফুলছড়িতে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত 

জামায়াত নেতার মুক্তির দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল

তালতলীতে পরিকিয়া প্রেমিকাকে সাথে নিয়ে দুলাভাই এর বাড়ি দুই যুগল এর আত্মহত্যা