সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জনসচেতনতায় পলাশবাড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পা‌লিত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১০, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তু‌তি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষ‌তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা মুলক কর্মসূচীর পালনের মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ কর্মসূচীর ম‌ধ্যে ছিল জনসচেতনতা মুলক র‌্যালী ,আ‌লোচনা সভা ও ফায়ার সার্ভিস সিভিল ডিপেন্সের অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়।

১০ মার্চ সোমবার সকা‌লে পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও দু‌র্যোগ ব‌্যবস্থাপনা অ‌ধিদপ্ত‌রের আয়োজনে উপ‌জেলা প‌রিষদ চত্তর থে‌কে এক বর্নাঢ‌্য র‌্যালী বের হ‌য়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আ‌লোচনা সভায় যোগদেন।

সহকারী ক‌মিশনার ভু‌মি আল ইয়াসা রহমান তাপাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাম মন্ডল,থানা ইনচার্জ জুল‌ফিকার আলী ভু‌ট্টো, ইউ‌পি চেয়ারম‌্যান আবু বক্কর সি‌দ্দিক,সাংবা‌দিক মাসুদার রহমান মাসুদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার র‌বিউল ইসলামসহ অন্যরা।

আলোচনা শে‌ষে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে প্রাণ রক্ষার বিভিন্ন কৌশলের উপর মহড়া উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিমের সদস্যরা। এ সময় বি‌ভিন্ন‌ শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীসহ গনমাধ‌্যম কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন। পুরো অনুষ্ঠান‌টি প‌রিচালনা করেন পলাশবাড়ী উপজেলা একা‌ডে‌মিক কর্মকর্তা আলমগীর হোসেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা ও বিনোদন অনুষ্ঠান

সাংবাদিক পরিচয়ে এলাকাবাসীর ওপর অত্যাচার, মুক্তা ও মিলনের শাস্তি দাবি

সাংবাদিক পরিচয়ে এলাকাবাসীর ওপর অত্যাচার, মুক্তা ও মিলনের শাস্তি দাবি

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক দ্রব্যসহ আটক-১ ‎

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হলেন মোশফেকুর রহমান রিপন

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির শীতার্তদের মধ্যে কম্বল ক্রয়ের টাকা বিতরণ

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সপ্তাহব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির উদ্বোধন

মাদারীপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ

পলাশবাড়ীতে ৪ তলা ভবন নির্মান কাজে ব্যাপক অনিয়ম!