মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নারী শিশু ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে মিছিলে সেস্নাগানে উত্তাল গাইবান্ধা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১১, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

অব্যাহত নারী ও শিশু ধর্ষণ-নিপীড়নে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিলে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গাইবান্ধা। মিছিল থেকে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বন্ধের জোর দাবি জানানো হয়। ‘জাগো গাইবান্ধা’র ব্যানারে মঙ্গলবার গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে নারী-শিশু নিপীড়ন, ধর্ষণ এবং নারী বিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দেওয়া হয়।

এর আগে এই বিক্ষোভ সমাবেশ উদ্বোধন করেন শিক্ষাবিদ সাহিত্যিক মাজহারউল মান্নান।

সিপিবি নারী শাখার মিতা হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ক্রীড়া ব্যক্তিত্ব পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেলসহ বিভিন্ন নারী সংগঠনের পক্ষে মহিলা পরিষদের রিকতু প্রসাদ, জাতীয় নারী জোটের শিরিন আকতার লিজা, দুর্বার নারী উন্নয়ন নেটওয়ার্কের মাজেদা খাতুন কল্পনা, আইস নাট্য সংস্থার শাহনাজ আমিন মুন্নী, উদীচীর শিরিন আকতার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ইসরাত জাহান লিপি, অবলম্বনের মাজেদা আকতার রুনু, নারী মুক্তি কেন্দ্রের নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীমা আফরোজ, নারী আন্দোলনের অধ্যাপক রোকেয়া খাতুন, ছাত্র ইউনিয়নের মৈত্রেয় হাসান জয়িতা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা আরো বলেন, একের পর এক ধর্ষণ ঘটছে, গণঅভ্যুত্থানে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও পরবর্তীতে নানাভাবে নারীদের হেনস্থা করা হচ্ছে। অবিলম্বে সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জন্য দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান বক্তারা। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

সাদা কাগজে স্বাক্ষর নিয়ে খালার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রতারণা!

চিকিৎসক থেকে এমপি হওয়ার আলোচনায়, ডা.সাদিক

গাইবান্ধায় ৩৮৭ বোতল ফেনসিডিলসহ লালমনিরহাটের পাখি আটক

বিভিন্ন গনমাধ্যমে হামলা ও ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ 

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

ফুলছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল 

পলাশবাড়ীতে ৩টি অবৈধ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

পবিপ্রবিতে ‘ভবিষ্যতের নেতাদের জন্য অনুপ্রেরণা মূলক রোল মডেল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সৌদির আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে সৌদিতে রোজা শুরু

পবিপ্রবি’তে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত