শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১৫, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) রাত ৯টায় সাদুল্লাপুর উপজেলা শহরের কাঁচা বাজারের আড়তের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাহারিয়া খান বিপ্লব (৫৮) সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের মৃত ফরহাদ হোসেন খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, তারাবির নামাজের পর সদর ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে গাইবান্ধা সদর থানায় নেয়া হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, গতবছর ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারের পর থানা হেফাজতে বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রোববার (১৬ মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ডাঃ শামসুজ্জোহা সভাপতি ও ডাঃ শাহারুল সম্পাদক বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন গাইবান্ধার কমিটি গঠন

দিনাজপুরে একযোগে জাতীয় সংগীত গাইলেন উদীচীর শিল্পী-কর্মীসহ সাধারন মানুষ

পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসক ও কর্মচারি সংকটে সেবা বঞ্চিত রোগীরা 

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে  দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

পবিপ্রবি’তে শুরু হলো আইটি কার্নিভালের ২০২৪ 

আ’লীগের দোসর কুপতলা ইউপি চেয়ারম্যান তারাকে গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় সকালের বাণী পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোবিন্দগঞ্জে নবনির্বাচিত এমপি লিংকনকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

ঘুসের ৩৭ লাখ টাকাসহ গভীর রাতে গাইবান্ধার নির্বাহী এলজিইডির প্রকৌশলী আটক

মিঠাপুকুরে গণ অধিকার পরিষদের আলোচনা সভা