সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১৭, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে রোববার রাত ১০টার দিকে খলসি বটতলা নামক এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক হাফেজ মো: জুনাইদ (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহত জুনাইদ উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর নূরানী মাদ্রাসার শিক্ষক ও একই ইউনিয়নের কোগারিয়া গ্রামের মো: রিপু মিয়ার ছেলে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে রোববার রাতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক হাফেজ মো: জুনাইদ গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে দ্রুত মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্‌ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে নকশার আলোকে সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ করতে কমিটি গঠন

মেয়েকে ধর্ষণের চেষ্টা, বাবা গ্রেপ্তার

বাংলাদেশ প্রেসক্লাব সাদুল্লাপুর উপজেলা শাখা কমিটির অভিষেক অনুষ্ঠিত।

পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

ফুলছড়িতে ভিজিএফ এর চাল লুটপাট ইউপি সচিব আহত ॥ বিএনপির বিক্ষোভ 

জাককানইবিতে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে রেশাদ-শান্ত ‎

চাটখিলে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত 

আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার গল্প

ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত