সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ফুলছড়িতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৭৫ বছরের বৃদ্ধ আটক

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১৭, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ মার্চ ) দুপুর ২টার দিকে কিসামত আলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী বাড়ির পাশে খেলছিল। এ সময় একই গ্রামের বিষা শেখ (৭৫) কৌশলে শিশুটিকে তার ভুট্টা ক্ষেতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের ঘটনা ঘটায় বলে অভিযোগ ওঠে।

পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

ফুলছড়ি থানার পুলিশ জানায়, ভিকটিমকে একজন নারী পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করছেন এবং তার শারীরিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, এ ধরনের জঘন্য অপরাধের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

পুলিশ আশ্বস্ত করেছে যে, শিশুটির ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় ৩১ দফার লিফলেট বিতরণ

দিনাজপুর মহিলা পরিষদের সাবেক সভাপতি আকতার কোহিনুর ইসলাম-এর শোক সভা অনুষ্ঠিত

গাইবান্ধা নাট্য সংস্থার নতুন কার্যকরী পরিষদ নেতৃবৃন্দের শপথ গ্রহণ

গাইবান্ধায় শীতার্থ মানুষের পাশে দাড়ালো সেনাবাহিনী

বিলুপ্ত প্রায় প্রাচীন অঞ্চলের ঐতিহাসিক মাটির বাড়ি

গোবিন্দগঞ্জে ছাত্রদলের উদ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাঘাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পলাশবাড়ী কিশোরগাড়ীতে বিএনপির উদ্যোগে ঐক্য শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির নব নির্বাচিত সভাপতি ও মহাসচিব কে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত 

গাইবান্ধায় মিথ্যা মামলা ও ছোট্ট বোনের নিরাপত্তা চেয়ে নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন