মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ভেজাল শিশু খাদ্য রাখার অপরাধে ব্যবসায়ির এক বছরের কারদণ্ড : সোয়া লাখ টাকা জরিমানা 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১৮, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

রমজান মাস উপলক্ষে গাইবান্ধায় বিশেষ টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। মঙ্গলবার সকালে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশু খাদ্য বিক্রি ও ক্রয় রশিদ না রাখার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন মেসার্স একরামুল স্টোরের স্বত্ত্বাধিকারী মো: আসাদুল ইসলামকে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশু খাদ্য বিক্রি ও ক্রয় রশিদ না রাখার অপরাধে এক ব্যবসায়িকে এক বছরের কারাদণ্ড এক লাখ দশ হাজার ও লেবেল বিহীন শিশুখাদ্য রাখার কারণে অন্য তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। বিশেষ টাস্কফোর্স কমিটি শহরের পুরাতন বাজার ও ডিবি রোডে অভিযান পরিচালনা করেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া, কৃষি বিপনন অধিদপ্তরের কৃষি বিপনন কর্মকর্তা এমএ আশিক, ক্যাব জেলা সভাপতি কেএম রেজাউল হক প্রমুখ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ক্যান্সারাক্রান্ত তৌহিদকে লক্ষ টাকার চেক দিলেন উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম

সাঘাটা উপজেলা বিসিডিএস’র উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

পবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার সহমর্মিতার ঈদ কার্যক্রম 

গোবিন্দগঞ্জে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত ছাত্র, আনসার, বিএনসিসি ও স্কাউট সদস্য দের মাঝে পানির বোতল ও শুকনো খাবার বিতরন অনুষ্ঠিত 

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু

মিঠাপুকুরে দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও শিক্ষার মানোন্নয়নে কর্মশালা

আল-মামুন হত্যা মামলায় নির্দোষ বিএনপি’র নেতাকর্মীকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ

পলাশবাড়ীতে ৪ তলা ভবন নির্মান কাজে ব্যাপক অনিয়ম!

ফুলছড়িতে আইন শৃঙ্খলা মাসিক কমিটির সভা