শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় গ্রামীন রাস্তায় ব্রীজের নির্মাণে নানা অভিযোগ 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ৫, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় গ্রামীন রাস্তায় ব্রীজের নির্মাণ কাজ গুলোতে তদারকির বদলে কমিশন বাণিজ্য সহ নিম্নমানের সামগ্রী ব্যবহার, সড়ক নাই সেখানেও ব্রীজ নির্মান সহ নানান অভিযোগ। তদন্তের দাবি করেছেন সচেতন মহল।

জানা গেছে, গোবিন্দগঞ্জের রাখাল বুরুজ ইউনিয়নের লোনতলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ব্রীজ অপরিকল্পিত ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের।

ব্রীজটি নির্মাণে কোন সাইনবোর্ড টানানো হয়নি।

ব্রীজের পাশে সংযোগ চলাচলে কোন রাস্তা দৃশ্যমান নয়।

 সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে খামখেয়ালিপনা করা হয়েছে বলে স্থানীয় নেতৃবৃন্দ এ প্রতিনিধি কে জানিয়েছেন।

তারা বলেন নির্মিত ব্রীজের পাশে আরেকটি নোনতলা দুর্গাদহ ব্রীজ এলজিইডি কর্তৃক নির্মিত হয়েছে

এবং ব্রীজটি জনগুরুত্বপূর্ণ হিসেবে সচল রয়েছে। অপরদিকে একটি ব্রীজ সচল থাকার পরও কার স্বার্থে

 উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর কর্তৃক ১ কোটি ১২লক্ষ টাকা ব্যয়ে এই ব্রীজ নির্মাণ ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

সরে জমিনে জানা গেছে ব্রীজ নিয়ে অনেক বাণিজ্য হয়েছে। বর্তমানে ঠিকাদার আত্মগোপনে থাকায় কাজটি হাত বদল হয়ে অর্ধেক টাকায় নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ওই কাজের দায়িত্বে থাকা মিস্ত্রি জানান, জনৈক তাজুল মিস্ত্রি ৬০ লক্ষ টাকায় এই ব্রিজ টির সকল কাজ করার দায়িত্ব আমাকে দিয়েছে।

উর্দ্ধতন কর্তৃপক্ষের এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন অভিজ্ঞ মহল।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ট্রাকে যাচ্ছিল দুই জেলায় ৩০ কেজি গাঁজা,গ্রেফতার- ৩ 

গোবিন্দগঞ্জে পল্লী বাজার বিপণন ও প্রদশর্নী কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে কাটা তারের বেড়া নির্মান করে বিএসএফ 

পলাশবাড়ীতে ৩১ দফা তুলে ধরে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

বেনাপোলে ভারতীয় ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

মিঠাপুকুরে সুদের টাকার বিরোধে যুবককে হত্যা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান- ব্যারিস্টার খোকন 

আতঙ্কে তৃণমূল বিএনপি:নোয়াখালীতে বেড়েছে খুন ও অস্বাভাবিক মৃত্যু 

সম্পত্তির নিয়ে বিরোধ: প্রতিবেশীর ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন 

নিত্যপণ্যের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ