বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল’ -বালুয়ায় ছাত্র-জনতা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ২৪, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

‘রংপুর নয়, গাইবান্ধায় চাই চীনের ১০০০ শয্যার মৈত্রী হাসপাতাল’ ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে ওঠে গাইবান্ধা সদর উপজেলার বালুয়া বাজার এলাকা। বৃহস্পতিবার সকালে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে ‘ছাত্র-জনতা ও গাইবান্ধাবাসীর’ উদ্যোগে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নাকাইহাট রোডের বালুয়া বাজার এলাকায় তিন কিলোমিটারব্যাপী মানববন্ধনে ওই ইউনিয়নসহ আশেপাশের ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনের কারণে ওই রোডে ধীর গতিতে যানবাহন চলাচল করে।

গাইবান্ধা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও রামচন্দ্রপুর হাসপাতাল পুনরুজ্জীবিতকরণ কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন কমিটির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রোকন, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, শিক্ষক আব্দুর রহমান, সাইদুর রহমান, রওশন আলম প্রমুখ। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা।

বক্তারা বলেন, ৩১ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত রামচন্দ্রপুর হাসপাতালটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এখানে সুযোগ-সুবিধা থাকার পরেও অজ্ঞাত কারণে হাসপাতালটি সচল করা হচ্ছে না। চীনের মৈত্রী হাসপাতালটি প্রতিষ্ঠার জন্য এলাকার লোকজন প্রয়োজনে আরও জমি দানে রাজি রয়েছেন। এই জায়গায় চীনের ১০০০ শয্যার হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে গোটা রংপুর বিভাগের মানুষ উপকৃত হবে। বক্তারা রংপুরের পরিবর্তে গাইবান্ধার রামচন্দ্রপুরের বালুয়া হাসপাতালটি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের দাবি জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাতীয়তাবাদী মহিলা দল বোয়ালী ইউনিয়নের কমিটি গঠন

নৃশংসতার ছোবল: রামগঞ্জে মা-মেয়ের নির্মম হত্যাকাণ্ডে স্তব্ধ জনপদ

ঝলমলিয়া হাইওয়ে থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত 

ফিলিস্তিনির উপর ইসরাইলের হত্যাযজ্ঞের প্রতিবাদে জাককানইবিতে সংহতি সমাবেশ

নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুক

নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুক

জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সোহাগ -আমিনুল 

পলাশবাড়ীতে ছাত্রদলের সকল ইউনিটের উদ্যোগে যৌথ আলোচনা সভা ও ৩১ দফার লিফলেট বিতরণ 

প্রসূতি মায়ের পাশে ছাত্রদল নেতা স্বপন আহমেদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫-২৬ ইং অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে  দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল