রবিবার , ২৭ এপ্রিল ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বানোয়াট অভিযোগে প্রবীণ শিক্ষকের সম্মান ও মর্যাদাহানি করে মানববন্ধন!

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ২৭, ২০২৫ ১২:১৩ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বানোয়াট অভিযোগে প্রবীণ শিক্ষক শহীদুল মাস্টারের অর্জিত সম্মান ও মর্যাদাহানি করে সুবিধাবাদী ব্যক্তি হাজী নুরুল আমিনের নেতৃত্বে মানববন্ধন হয়েছে। এর প্রতিবাদ ও উপযুক্ত প্রতিকারের দাবিতে গাইবান্ধা প্রেসক্লাবে শনিবার সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শহীদুল মাস্টার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সুন্দরগঞ্জ উপজেলার ভাটিবুড়াইল মৌজায় ১১০ জেএল নম্বরে ১৭১ একর জমি ৭১ ব্যক্তি দখল ভোগ করছেন। আর তিনি রেকর্ডমূলে মাত্র ২০ একর জমি ভোগ করছেন। অথচ মানববন্ধনে ১৯৪ একর জমি তার নামে দখল করার বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে ১৭ বছর আগে ২০২৮ সালের ১০ মার্চ পদত্যাগ করা শহীদুল মাস্টারকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত দেখিয়ে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন ওই হাজী নুরুল আমিন। তিনি আওয়ামী লীগ তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নেই।

সংবাদ সম্মেলনে শহীদুল মাস্টার আরও বলেন, মূলত নুরুল আমিন মন্ডলই তার ও অন্যদের নামে রেকর্ড হওয়া জমিগুলো দখল করে আছেন। জমিগুলো তার হাত ছাড়া হওয়ার ভয়ে তিনি নিজের লোক দিয়ে সাজানো মানববন্ধন করেছেন। এই মানববন্ধনের মাধ্যমে তার দীর্ঘদিনের শিক্ষকতার সুনাম-মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন করা হয়েছে। তিনি মানববন্ধনে জড়িতদের বিচারে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ভূমি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় হোসেনপুর সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিদায় সংবর্ধনা

দিনাজপুরে প্রথম কোন সাদ্রাসায় ইসলামী রীতি-নীতি মেনে অনুষ্ঠিত হল পিঠা উৎসব

ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের উপরে হামলা ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় শিবিরের বিক্ষোভ মিছিল

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠান

পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো স্লোগানে দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের বর্ণাঢ্য শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে গবেষণায় গুরুত্ব দেয়ার  আহব্বান বেরোবি উপাচার্যের

আওয়ামীলীগের সুবিধাভোগীর বাড়িতে পারিবারিক অনুষ্ঠানের নামে ষড়যন্ত্র!

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দলের প্রত্যেককে মেনে চলতে হবে 

বাবা ছেলেসহ ৩ জন গ্রেফতার গোবিন্দগঞ্জে ৪ হাজার ট্যাপেন্টাডল ও ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

স্নাতকোত্তর সম্পন্ন ও অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ