সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ২৮, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

 

গাইবান্ধা প্রতিনিধি

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সোমবার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালিটি জজ কোট চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার।

জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোছা. মাসুমা খানম যুথির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজম আহমদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুনতাসির আহমেদ ও মো. ফিরোজ কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, জেলা বারের আহবায়ক অ্যাড. সেকেন্দার আজম আনাম প্রমুখ।

র‌্যালিতে বিচার বিভাগের বিচারক, আইনজীবি, সাংবাদিক এবং বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত

দিনাজপুরে প্রতিবন্ধী নারীদের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

নীলফামারীর ডোমারে ছাত্রদের তোপের মুখে পড়ে পদত্যাগ করলেন ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যান

গোবিন্দগঞ্জে ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাসসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গাছের সাথে এ কেমন শত্রুতা পলাশবাড়ীতে রাতে আধারে গাছ কর্তন 

গোবিন্দগঞ্জে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গাইবান্ধায় জমি দখলের প্রতিবাদ  করায় মামলা-হয়রানির অভিযোগ 

রাজধানীর ন্যাশনাল হাসপাতালে সামনে গুলি করে যুবককে হত্যা

পলাশবাড়ীর বেতকাপা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত