শনিবার , ১০ মে ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিহ্মোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ১০, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

 গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, ছাত্র শিবিরের নেতাকর্মীরা।

শুক্রবার বেলা ২ ঘটিকার সময় স্টেশন রোড মসজিদ থেকে একটি বিহ্মোভ সমাবেশ শহরের গুরুত্বপূর্ন রাস্তা অতিক্রম করে দিনাজপুর প্রেসক্লাবে এসে শেষহয়। মিছিল শেষে প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় এসে সমাপনী বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবাহক একরামুল হক আবীর। এই বিহ্মোভ সমাবেশ দিনাজপুরের সকল ছাত্র জনতা উপস্থিত ছিলেন। তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানান। তাদের একটাই দাবি আওয়ামীকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে দেশ থেকে ফ্যাসীবাদ দূর হবে না। যতখন পর্যন্ত আওয়ামী নিষিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

মিছিলে “রক্ত লাগলে রক্ত নে, খুনি হাসিনার ফাঁসি দে, ব্যান ব্যান আওয়ামী লীগ, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না,স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো একসাথে” এসব স্লোগান দেন।

এই সময় বক্তারা বলেন, আমাদের রক্তের উপর বসে উপদেষ্টারা সুশীলগিড়ি দেখাচ্ছে।তারা আওয়ামী লীগকে বিদেশে চলে যেতে সেফ এক্সিট দিচ্ছে।তাহলে কী প্রমাণ করে এই রাষ্ট্র ফ্যাসিস্ট খুনিদের। আমরা ধিক্কার জানাই। এই জুলাই বিপ্লবে গড়ে ওঠা বিভিন্ন সংগঠনের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আজকে জোড়ালো দাবি জানাচ্ছি আওয়ামী লীগকে অবশ্যই রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করতে হবে।যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তারাই বাংলার মাটি থেকে উৎখাত হবে।

উক্ত বিহ্মোভ সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক একরামুল হক আবীর, আরিফ রেজা, স্নিগ্ধ, ইসলামিক ছাত্র আন্দোলন সভাপতি ফারহান,হাসিবুল ইসলাম কার্যনির্বাহী সদস্য,জুনায়েদ সদর উপজেলা সভাপতি,গনঅধিকার ছাত্র পরিষদ সভাপতি মোসদ্দেক হোসেন, ইসলামিক ছাত্রশিবির সরকারী কলেজ সভাপতি মোহাম্মদ আলী, ও অনেক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

মিঠাপুকুরে চড় মেরেই ক্ষান্ত না,বাগানসহ গাড়িতে আগুন! ৩০লাখের বেশি ক্ষয়ক্ষতি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ঠিকাদারের  হুমকি ॥ গাইবান্ধা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

এলাকার ভোটারদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা

গাইবান্ধায় আলীগ নেতা বারের সাবেক সভাপতি লাছু গ্রেফতার

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন জিল্লুর রহমান সরকার

ঘাসফুলের  দায়িত্বে অর্পা ও অরনি 

আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার গল্প

ধাপেরহাটে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ। 

জবি ছাত্রদলের ঘোষিত জোটে অসন্তোষে পদবঞ্চিতদের ‘জাগ্রত জবিয়ান’ প্যানেল 

অবশেষে বুড়িমারী থেকেই চলবে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি