
রংপুরঃ
রংপুর, ১৫ মে: ইউসেপ বাংলাদেশ-এর রংপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের সদরপুরে অনুষ্ঠিত হয়েছে একটি সচেতনতামূলক কমিউনিটি সভা।
বৃহস্পতিবার (১৫ মে) আয়োজিত এ সভায় স্থানীয় জনগণের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতা তৈরি ও কারিগরি-বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউসেপ বাংলাদেশ রংপুর আঞ্চলিক কার্যালয়ের সোশ্যাল ইনক্লুশন টিমের ফ্যাসিলিটেটর রামেন্দ্র বর্মা এবং সভাপতিত্ব করেন সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ইউনিট ইনচার্জ মো. এবাদুর রহমান। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইনক্লুশন টিমের টিম লিডার মো. সোলাইমান।
কমিউনিটি সভায় বক্তারা জেন্ডার ও সেভগার্ডিং, বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবিলা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের গুরুত্ব, সামাজিক অন্তর্ভুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে চাকুরির সুযোগ প্রসঙ্গে আলোচনা করেন।
এছাড়াও ইউসেপ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, টিভিইটি ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুলে ভর্তির সুযোগ, প্রশিক্ষণার্থীদের জন্য প্রযোজ্য বিভিন্ন সুবিধা এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে বিশদভাবে তথ্য তুলে ধরা হয়।
সভায় স্থানীয় কমিউনিটি লিডার মো. নাজমুল ইসলাম ও মোহসিনা বেগম ইউসেপ-এর শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের সফলতা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে উপস্থিতদের উদ্বুদ্ধ করেন।
এ কমিউনিটি সভায় প্রায় ২০০ জন নারী-পুরুষ ও কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন, যা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করেন এলাকাবাসীরা।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024