সোমবার , ১৯ মে ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ১৯, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর) 

রংপুরে ট্রেনিংয়ে যাওয়ার পথে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের চার কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার সকালে দিনাজপুর জেলার বীরগঞ্জের বাবলু ফার্ম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ও ইমরুল হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৫০) এবং গাড়িচালক মানিক হোসেন।

আর আহতরা হলেন, ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর মুন্সিহাট এলাকার মিজানুর রহমান সরকার (৫০), আল মামুন (৪০) ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে কর্মরত ৭ জন নোয়া মাইক্রোবাসে করে ট্রেনিংয়ের জন্য রংপুর যাচ্ছিলেন। দিনাজপুরের বীরগঞ্জের বাবলুর ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে চারজনের প্রাণহানী ও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদেরও অবস্থা আশঙ্কাজনক।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান বলেন, দুর্ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা ঠাকুরগাঁওয়ের। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন।

ওসি আরও বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঘটনাটি দিনাজপুরের বীরগঞ্জ থানায় পড়েছে। বীরগঞ্জ থানা পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজের ৪দিন পর পুকুরে মিলল মাদরাসা শিক্ষকের মরদেহ

পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতা লিয়াকত আলী’র লিফলেট বিতরণ

এ.কে চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদরাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল 

গাইবান্ধা সরকারি কলেজের উদ্যোগে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ।  

গাইবান্ধা জেলা তথ্য অফিসার আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের গড়ব আমরা সুবর্ণ ইতিহাস

দিনাজপুরে আজ রবিবার আগাম ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

ভেজাল শিশু খাদ্য রাখার অপরাধে ব্যবসায়ির এক বছরের কারদণ্ড : সোয়া লাখ টাকা জরিমানা 

এড. ওবায়দুল হক সরকার এর বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত