শনিবার , ২৪ মে ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরে আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেফতার ১০৮

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ২৪, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ

 মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)    

দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে ১০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন ৩৫ জন। আর বাকিরা বিভিন্ন মামলার আসামি। শনিবার (২৪ মে) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে হলেন- সদর উপজেলার পৌর আওয়ামী লীগের সদস্য মুনতাসির মাহমুদ মিলন (৪৮), পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াাত হোসেন রাফি (৩৮), ১ নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রকি হাসান (২১), সহ-সভাপতি নজরুল ইসলাম (৫৩), ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আজগার আলী (৩৮), ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাদিকুল ইসলাম, (৩৫) পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মোকছেদুর রহমান শাহজাদা (৪৬), ,পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন (৫০), ৪ নং শেখপুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সহ-সভাপতি শাহিনুর ইসলাম (৪০), দিনাজপুর পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সদস্য রিয়াজুল ইসলাম।

গ্রেফতারদের মধ্যে আরও রয়েছেন- বিরামপুর উপজেলার ১ নং মুকুন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান, সহ-সম্পাদক জাকিরুল ইসলাম, ৭ নং পলিপ্রয়োগপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।

আরও হলেন- ঘোড়াঘাট উপজেলার ৪ নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, ৮ নং ওয়ার্ড সেক্রেটারি দিলজার রহমান, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আজিজ মন্ডল, ৫ নং খয়েরবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক গোষ্ট মোহন চৌধুরী, নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুস ছগির, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান।

দিনাজপুরের গোয়েন্দা শাখার এএসপি হৈমন্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপার মারুফাত হোসেনের বিশেষ নির্দেশনায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মদনে বিএনপি ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামাত-শিবির নেতার বিরুদ্ধে বিকাশ ব্যবসায়ীকে হামলা লুটপাটের অভিযোগ 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বার্লিন মহানগর শাখার কমিটি গঠন

গাইবান্ধায় শিক্ষা নীতি ও শিক্ষাঙ্গন বিষয়ক মতবিনিময় সভা

নিত্যপণ্যের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ

পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও কর্মী সমাবেশ 

এইচআর ক্লাবের উদ্যোগে “বাংলাদেশের কোম্পানি আইন ও সেক্রেটারিয়াল প্র্যাকটিস” শীর্ষক  ওয়েবিনার  অনুষ্ঠিত

ফুলছড়িতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ 

বুলেটের আঘাতের চিহ্ন সরাশরীরে হাসপাতালের বিছানায় মাঝে মাঝেই চিৎকার দিয়ে ওঠেন দশম শ্রেণীর ছাত্র নিশাদ

গাইবান্ধায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জাসাসের মতবিনিময় সভা