সোমবার , ২৩ জুন ২০২৫ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক মাসব্যাপি হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় পর্যায়ে শুভ উদ্বোধন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জুন ২৩, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ

স্বেচ্ছাসেবী সংস্থা অবলম্বন এর আয়োজনে ঢাকা উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জিইআরইএস এবং সাউথ এশিয়ান উইমেন’স ডেভেলপমেন্ট ফোরাম এর সহযোগিতায় “এমপাওয়ারিং উইমেন উইথ স্কিলস্ প্রমোটিং আর্টিসনাল ডাইভারসিটি এন্ড ইনহ্যান্সিং লাইভলিহুড” প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক মাসব্যাপি হস্তশিল্প প্রশিক্ষণ সোমবার (২৩ জুন) সকালে অবলম্বন কনফারেন্স রুম, গাইবান্ধায় শুভ উদ্বোধন করা হয়েছে।

এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের স্বাবলম্বী করতে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বন এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন অবলম্বন এর প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ্যাডভাইজার এএইচএম বাদল, শিক্ষক আহাদুজ্জামান রিমু, প্রজেক্ট অফিসার রেশমা পারভীন, প্রশিক্ষক মমি আকতার পিংকি, মোছাঃ শাহানা বেগম, মোছাঃ জোসনা বেগম প্রমুখ।

বক্তরা বলেন, গাইবান্ধা জেলার অবলম্বন এই অঞ্চলের নারী উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক মাসব্যাপি হস্তশিল্প প্রশিক্ষণ তৈরীর কাজ হাতে কলমে শেখানোর মধ্য দিয়ে তারা আরও একধাপ এগিয়ে যাবে। অবলম্বনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে গাইবান্ধার অর্থনৈতিক উন্নয়নে প্রান্তিক নারীদের দক্ষতা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভাপতির বক্তব্যে প্রবীর চক্রবর্তী বলেন, আমাদের এই অঞ্চলে অনেক নারী উদ্যোক্তা হিসেবে কাজ করে পরিবারে সহযোগিতা করতে চায়। পাশাপাশি অত্র অঞ্চলে এবং জাতীয় পর্যায়ে অর্থনৈতিক অবদান রাখতে চায়। এসব উদ্যোক্তা প্রান্তিক নারীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে হস্তশিল্পের সাথে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। পর্যায়ক্রমে অত্র এলাকার প্রান্তিক নারীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে এবং চলমান এই প্রশিক্ষণ পুরো মাস ব্যাপী চলবে বলে জানান। উৎপাদিত পণ্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাজারজাতকরণের জন্য অবলম্বন এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। দ্বিতীয় পর্যায়ে আরো ৪০ জন নারী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে বসতবাড়ীর চলাচলের রাস্তা বন্ধ করায় দীর্ঘদিন হলো ভোগান্তিতে কয়েকটি পরিবার 

মাদারীপুরে ১৯কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নোয়াখালীতে তারেক রহমানের ঘোষিত সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে কাজ করছে যুবদল 

জাককানইবিতে সমালোচনার মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হলেন মোশফেকুর রহমান রিপন

পলাশবাড়ীর কাশিয়াবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও কর্মী সমাবেশ

তালতলী আন্ধারমানিক নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার, রহস্য বেড়েই চলেছে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে গোবিন্দশ্রী ইউনিয়নে বিক্ষোভ 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দূর্নীতিবাজ  উপ-সেবা তত্ত্বাবধায়ক রোকেয়ার পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে কমিটিতে থাকার চেষ্টার অভিযোগ উঠেছে