শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জবির বি ইউনিটের ভর্তি পরিক্ষা আজ, আসন প্রতি লড়বেন ১০২ জন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ৩০, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ জন আবেদন করেছেন। প্রতি আসনে লড়বেন ১০২ জন পরিক্ষার্থী।

শুক্রবার ( ৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন এসব তথ্য জানান।

‘বি’ ইউনিটে (কলা ও আইন অনুষদ) জবিসহ মোট ১৩টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য কেন্দ্রগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এ ছাড়াও তিনটি আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মোট ১০০ মার্কের পরীক্ষায় ৭২ মার্ক এমসিকিউ ও বাকি ১৮ মার্ক থাকবে এসএসসি (সমমান) ও এইচএসসি (সমমান) ফলাফলের ওপর। পরীক্ষায় ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে।

আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন বলেন, ‘আমাদের ৭৮৫ আসনের বিপরীতে মোট ৭৯ হাজার ৮০৭ জন আবেদন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার মধ্যে আরও ৯টি কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ঢাকার বাইরের তিনটি আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের গড়ব আমরা সুবর্ণ ইতিহাস

হয়রানির বিরুদ্ধে ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সড়ক দিবস পালিত

পলাশবাড়ীতে ভয়াবহ আগুন বসতবাড়ীসহ ভূষিভুত গরু মৃত্যু : ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ

পলাশবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত 

জাককানইবিতে শেখ পরিবারের নামে সকল স্থাপনার নাম পরিবর্তন

গোবিন্দগঞ্জে কিন্ডারগার্টেন উন্নয়ন ফোরাম আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় ভাইরাল শ্যামল চন্দ্র গ্রেফতার 

বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জবির শ্রদ্ধা 

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ