শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

‎ডিম সিন্ডিকেটের বিরুদ্ধে তিন জেলার খামারিদের মানববন্ধন ‎

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ৩০, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ

‎​আবু হাসান (আকাশ), লালমনিরহাট:

‎​লালমনিরহাটের হাতীবান্ধায় কাজী ফার্মসসহ বিভিন্ন করপোরেট সিন্ডিকেটের প্রতিবাদে এবং ডিমের ন্যায্যমূল্যের দাবিতে লেয়ার খামারিদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎​আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার সানিয়াজান বাজারে এই কর্মসূচি পালিত হয়। পাটগ্রাম পোল্ট্রি মালিক সমিতির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের বিপুল সংখ্যক খামারি অংশগ্রহণ করেন।

‎​উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন নুরুজ্জামান। এসময় বক্তারা স্থানীয় খামারিদের বর্তমান দুরবস্থার কথা তুলে ধরেন এবং বড় প্রতিষ্ঠানের সিন্ডিকেটের কারণে সৃষ্ট লোকসান কাটিয়ে উঠতে বিভিন্ন দাবি পেশ করেন।

‎​মানববন্ধনকারীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তায় ডিম ভেঙে এক অভিনব কর্মসূচি পালন করেন। এ সময় খামারিরা অভিযোগ করেন, করপোরেট সিন্ডিকেটের কারসাজিতে প্রান্তিক খামারিরা আজ ধ্বংসের মুখে। তাঁরা অবিলম্বে বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

‎​মানববন্ধনে নারী উদ্যোক্তা নুপুর আক্তার বলেন, “প্রতিদিন এক হাজার মুরগিতে আমাদের প্রায় দুই হাজার টাকা লোকসান হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের খামার বন্ধ করে দিতে হবে।”

‎​অপর একজন খামারি আক্ষেপ করে বলেন, “আমরা ব্যাংক ঋণ নিয়ে খামার চালাই। প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা নিজেরা কী খাব, মুরগিকে কী খাওয়াব আর ঋণের কিস্তিই বা কীভাবে শোধ করব?”

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তালতলীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে দিনাজপুরে সমাবেশ

বৃষ্টিকে উপেক্ষা করে গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবীতে সর্বস্তরের জনতার মশাল মিছিল অনুষ্ঠিত  

অবশেষে ঝিমিয়ে পড়া শালমারা ইউনিয়ন পরিষদে ফিরেছে কর্মচাঞ্চল্য

জামাত-শিবির নেতার বিরুদ্ধে বিকাশ ব্যবসায়ীকে হামলা লুটপাটের অভিযোগ 

সাদুল্যাপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সপ্তাহব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির উদ্বোধন

ফুলছড়িতে ১০ম গ্রেডের দাবীতে সহকারি শিক্ষকদের মানববন্ধন

গাইবান্ধায় বিএনপির তিন সংগঠনের সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মসভা

পবিপ্রবি’তে ইসলামিক ছাত্র শিবিরের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ