
আবুহাসান (আকাশ), লালমনিরহাটঃ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ অভিযানে ৪ লক্ষ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও জিরা জব্দ করা হয়েছে।
গত ২০ ও ২১ ফেব্রুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী এবং লালমনিরহাটের আদিতমারী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গংগারহাট বিওপির টহলদল আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩৫০ পিস ইয়াবা জব্দ করে। অন্যদিকে, দিঘলটারী বিওপির টহলদল ডিগ্রীর চর এলাকায় অভিযান চালিয়ে ২৯ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সীমান্ত চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা কঠোরভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024