
নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ
ইতালির মিলান শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত বেল্লাল বেপারী (২৮) উপজেলার পূর্ব খান্দুলী এলাকার ইউনুস বেপারীর ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সংসারের হাল ধরতে ও পরিবারের স্বচ্ছলতা ফেরাতে প্রায় নয় মাস আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান বেল্লাল। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে মিলান শহরে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।
বিদেশে একমাত্র উপার্জনক্ষম সন্তানের মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
নিহতের চাচাতো ভাই বিএম রতন বেপারী জানান, “অনেক স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিল বেল্লাল। পরিবারের জন্য কিছু করার আগেই সব শেষ হয়ে গেল।”
এ বিষয়ে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024