পলাশবাড়ীতে গাছ কর্তনের তদন্ত ৩ মাসেও আলোর মুখ দেখেনি; তদন্ত কমিটির গড়িমসি! (পর্ব-০১)
পলাশবাড়ী প্রতিনিধিঃ
গাইবান্ধা পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক পাপুল সরকার ও ভুক্তভোগী আতোয়ার রহমান কর্তৃক গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে পলাশবাড়ী উপজেলাধীন কিশোরগাড়ী ইউনিয়নে সগুনা জামে মসজিদ হতে মেধার মোড় বাজার শ্রী নারায়ন চন্দ্রের চা-স্টল পর্যন্ত রাস্তায় রোপিত ৮৫৫ টি ইউক্লিপটাস গাছ কর্তনের অনিয়মের অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নিম্নরূপ তদন্ত কমিটি গঠন করা হলে তদন্ত কাজে গড়িমসি করছেন কমিটির সদস্যরা। অভিযোগের পর তদন্ত কমিটি গঠনের তিন মাস পেরিয়ে গেলে তদন্ত কাজের কোন অগ্রগতি নেই। বরং উপজেলা নির্বাহী অফিসার শেখ জবের আহমেদ এর প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে তদন্ত কমিটি গঠনের মধ্য দিয়ে ঘটনা ধামাচাপা দিয়ে রাখা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়, গাইবন্ধা এর স্থানীয় সরকার শাখার ২৩ নভেম্বর ২০২৫ খ্রি. ০৫.৫৫.৩২০০,০০০,০৭০,২৭,০০০ ২.২৭,০০০২.২৪-৮৭৩ নং স্মারক পত্রে নির্দেশনায় নিম্নরূপ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন - উপজেলা কৃষি অফিসার, ২। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা, ৩। উপজেলা সমাজসেবা অফিসার, 8। উপজেলা সমবায় অফিসার,৫। ফরেস্টার, সামাজিক বনায়ন বিভাগ পলাশবাড়ীকে নিয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

গঠিত তদন্ত কমিটিকে অভিযোগের বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় বিষয়াদি বিবেচনায় নিয়ে সরেজমিনে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ বিস্তারিত প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা হয়। এবছর গত ২৫ নভেম্বর উক্ত পত্র প্রেরণেরও আজ ২৪ ফেব্রুয়ারি পেরিয়ে তিনমাস গত হলেও তদন্ত কমিটির তদন্ত কাজের কোন অগ্রগতি নেই। মাসের পর মাস পেরিয়ে গেলেও তদন্তের প্রতিবেদন দাখিল করেনি তদন্ত কমিটি।
এবিষয়ে অভিযোগ কারি সাংবাদিক পাপুল সরকার ও ভুক্তভোগী আতোয়ার রহমান দাবী করেন, অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী ও দলীয় পরিচয় থাকায় তদন্ত কমিটি সঠিক তদন্ত করতে ভয় পাচ্ছেন অথবা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর ইন্ধনে বিষয়টি ধামাচাপা দিতে গড়িমসি করছেন তদন্ত কমিটি। এতে করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চাকুরি বিধি লংঙ্ঘন করছেন।
অপরদিকে তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল বলেন, তদন্ত কমিটির সিদ্ধান্ত মোতাবেক তদন্ত করা হবে এবং সঠিক ভাবে তদন্ত প্রতিবেদন প্রদান করা হবে। তিনি দাবী করেন গঠিত তদন্ত কমিটির সমন্বয় না হওয়ায় তদন্ত কাজ বাস্তবায়ন ও প্রতিবেদন দাখিলের বিলম্ব হচ্ছে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ কে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024