রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

রাবেয়া বেগমের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ৫, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ

মোঃনাজমুল হাসান অপু, বরগুনা জেলা প্রতিনিধি:

আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চলাভাঙ্গা গ্রামের রাবেয়া বেগম এক অসহায় নারী, যিনি দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। ঘরে খাবার পর্যন্ত ছিল না। এই খবরটি জানতে পারে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। খবরটি জানার পর সংগঠনের কিছু তরুণ সদস্য দ্রুত সিদ্ধান্ত নেন তারা এই অসহায় মায়ের পাশে দাঁড়াবেন।

সংগঠনের সদস্যরা বাজার থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে রাবেয়া বেগমের বাড়িতে হাজির হন। তাঁদের এই মানবিক উপস্থিতি রাবেয়া বেগমের চোখে এনে দেয় স্বস্তির অশ্রু।

মানবিক এই উদ্যোগের সম্পূর্ণ খরচ বহন করেন সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য মোঃ ইব্রাহিম হাওলাদার । তাঁর উদারতা ও সহানুভূতি সংগঠনের অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ, কোষাধ্যক্ষ আলামিন, এবং সদস্য জাকারিয়া আশিক, রাশেদুল ও সাইদুল।

সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ বলেন,

“আমরা মানুষের সেবা করতে নেমেছি। নিজেদের পকেট খরচের টাকা বাঁচিয়ে আমরা অসহায়দের পাশে আছি, থাকবো। আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই।”

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এমন উদ্যোগ সমাজে মানবতার আলো ছড়াচ্ছে যা অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাদুল্লাপুরের নলডাঙ্গা ইউনিয়নে ৩৭৯০টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ 

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন গ্রেপ্তার

গাইবান্ধায় জমি দখলের প্রতিবাদ  করায় মামলা-হয়রানির অভিযোগ 

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে রেশাদ-শান্ত ‎

তালতলী একাডেমিক সুপারভাইজার ছুটির নামে করছে ফাঁকিবাজী

বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ভয়াবহ ভূমিধসে আতঙ্কে ১৩ গ্রামবাসী

প্রবাসীর পরিবারের ওপর হামলা ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে শ্যালো ইঞ্জিনের গরম পানিতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

দেশীয় বন্দুকসহ ফুলছড়িতে ডাকাত সাইফুল গ্রেফতার

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলার পলাতক আসামী মানিক গ্রেফতার