
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের উদ্যোগে আধুনিক গোবিন্দগঞ্জের রুপকার, শামীম এন্ড শাকিল কারিগরি কলেজ সহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী,সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোত্তালিব আকন্দের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ বুধবার সকাল ১১ টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের।।
সহকারী অধ্যাপক জামালুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল আজিজ সরকার, সহকারী অধ্যাপক মন্জুরুরর রহমান, সগীর আহমেদ, জাহাঙ্গীর আলম, রকিবুল সাজ্জাদ শাহীন, সানাউল ইসলাম, মোখলেছুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু, প্রদর্শক জিল্লুর রহমান সরকার, ইন্সট্রাক্টর আনারুল হক আকন্দ, বর্ধনকুঠি পাইলট উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বগুলাগাড়ী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রদান শিক্ষক আব্দুল মান্নান সহ নেতৃবৃন্দ।
এ সময় কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।।
এর আগে সাফিয়া খাতুন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা কুরআন খতম করেন।
শেষে মরহুম আবদুল মোত্তালিব আকন্দের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ রাসেল।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024