সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জুলাই সনদের ভিত্তিতে গণভোটসহ ৫ দফা  দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ২৭, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও ফেব্রæয়ারিতে পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সোমবার বিকেলে গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে।

৫ দফা দাবি পূরণে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে সমবেত হয়। পরে সেখান একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে এসে শেষ হয়।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাজেদুর রহমান, জেলা শিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও মো. ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, গাইবান্ধা পৌরসভা আমীর অধ্যাপক ফেরদৌস আলম, মাওলানা নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, অন্তর্র্বতীকালীন সরকার অনেক রক্তের বিনিময়ে তৈরি হয়েছে। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, খুনি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে। অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার করলেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে।

জনগণের গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহব্বান জানান বক্তারা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে ব্যবসায়ীর নিকট হতে চাঁদাবাজী করায় থানায় মামলা

হল সুপারভাইজারের নিয়োগ বাতিল চাওয়া জাহানারা মুক্তার অভিজ্ঞতা সনদ ভুয়া

বিএনপির কমিটিতে আ.লীগের নেতাকর্মী

আমরাই স্বৈরাচার হাসিনাকে জুলাই বিপ্লবের মাধ্যমে ‘জয় বাংলা’ করে দিয়েছি: জবি শিক্ষার্থী

গাইবান্ধা নাট্য সংস্থার নতুন কার্যকরী পরিষদ নেতৃবৃন্দের শপথ গ্রহণ

ব্রহ্মপুত্র নদে বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের দাবিতেগাইবান্ধায় মানববন্ধন

সুন্দরগঞ্জে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত : গ্রেফতার ২

হাসিনাকে এনে বিচারের মুখোমুখি করতে হবে : ব্যারিস্টার কাজল

দিনাজপুরে সুইসকন্ট্যাক্টের আয়োজনে (ই এম এস) সার্টিফিকেশন প্রকল্পের উদ্বোধন

গোবিন্দগঞ্জে মাদক কারবারির রক্তাক্ত মরদেহ উদ্ধার