
দিনাজপুর জেলার বিরল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ এবং একটি কাভার্ড ভ্যানসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর একটি দল এই অভিযান পরিচালনা করে।
নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৭ এপ্রিল রাত ৮:২৫ মিনিটের দিকে ৪২ বিজিবি’র অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি’র একটি টহল দল এই অভিযান চালায়। বিরল উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৩১ হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাকুরা নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন মাদক পাচারের অভিযোগে একজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ দুলাল হোসেন (৪০), পিতা-মৃত আকবর আলী। তিনি বিরল থানার পুড়িয়া মন্ডল পাড়া গ্রামের বাসিন্দা।
৩৬৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ।০১টি ব্যাটারী চালিত কাভার্ড ভ্যান (পরিবহনের কাজে ব্যবহৃত) বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক ও যানবাহনের মোট সিজার মূল্য প্রায় ২,০৩,৯০০ (দুই লক্ষ তিন হাজার নয়শত) টাকা। আটককৃত আসামীকে উদ্ধারকৃত মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এই কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আর বলেন সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এই তৎপরতা এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে। মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024