বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পলাশবাড়ীতে অবৈধভাবে রাস্তার গাছ কর্তন, গাছ খেকো কামাল ও আরিফ কারাগারে

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ৫, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

 গাইবান্ধা ::

 

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে রাস্তার গাছ কর্তনের মামলায় গাছ খেকো কামাল সরকার (৪০) ও আরিফ মিয়াকে (৪০) কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী আমলী আদালতের বিচারক কাফী আল আজাদ এ আদেশ দেন।

কামাল সরকার উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তিনড়াইল গ্রামের আব্দুল কাদের সরকারের ছেলে এবং আরিফ সরকার একই গ্রামের আব্দুল কাফী প্রধানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবেদুর রহমান সবুজ জানান, নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই অবৈধভাবে রাতের আঁধারে রাস্তার গাছ কাটার মামলায় ওই দুই আসামি আজ দুপুরে আদালতে হাজির হয়ে যাবেন আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২ ফেব্রুযারি কামাল, আরিফ ও পার আমলাগাছী গ্রামের আব্দু কদ্দুস আকন্দের ছেলে পাপুল আকন্দের নামে পলাশবাড়ী থানায় মামলা করেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার।

তিনি মামলায় উল্লেখ করেন, বেতকাপা ইউনিয়নের ঝিলবান্ধা মোড় হতে নান্দিশহর ও রায়তি নড়াইল গ্রামে সড়কের দুই ধারে রোপিত ইউক্যালিপটাস গাছ প্রতি রাতে কর্তন করে বিক্রি করে আসছিলেন অভিযুক্তরা। এভাবে কোনরুপ নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই গাছ খেকো চক্রটি সড়কের দুই শতাধিক গাছ কর্তন করে বিক্রি করেন। যাহার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাদুল্লাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  

জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ড মিটিংয়ে অংশ নিচ্ছেন অরিত্র রহমান

শিক্ষকের বিরুদ্ধে মামলা  শিক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন

কিশামত বালুয়া প্রিমিয়ারলীগ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির নব নির্বাচিত সভাপতি ও মহাসচিব কে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত 

মাদারীপুরে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ

মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য সেবা উন্নয়ন শীর্ষক সেমিনার

পলাশবাড়ী পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণ

পলাশবাড়ীতে শীতবস্ত্র বিতরণের মাঠ পরির্দশনে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ