সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১০, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব বুলবুল ইসলাম, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা.আব্দুর রহিম সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, এনসিপির প্রধান সমন্বয়ক ডাঃ জাহাঙ্গীর আলম ডাবলু,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও উপজেলা কমিটির সভাপতি জিল্লুর রহমান সরকার,

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু, গোবিন্দগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনে সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান প্রমুখ। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, সন্ত্রাস দমন, মাদক নির্মূল, নিরাপত্তা জোরদার, উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সাম্প্রতিক অভিযান ও অপরাধ দমনের বিষয়ে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা উপজেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে ৩টি অবৈধ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

গোবিন্দগঞ্জে ডাকাতি ঘটনার মুল রহস্য উদঘাটন ও মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারপূর্বক পুলিশের সংবাদ সম্মেলন

সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি জামিউল সম্পাদক রিয়াজুল

ভুয়া নিয়োগ, জাল নথিতে এমপিও আবেদন, ঘুষ কেলেঙ্কারিতেও বহাল নকিবুল-নীরব প্রশাসন

লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ‎

গাইবান্ধায় সাঁতার সাফল্যে সনদ পেল তৃতীয় শ্রেণির ৩০ ক্ষুদে শিক্ষার্থী 

দিনাজপুর বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দূর্নীতিবাজ  উপ-সেবা তত্ত্বাবধায়ক রোকেয়ার পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

ছাত্র জনতার পাশে থেকে গুলিবিদ্ধ হয় গাইবান্ধার তিন সাংবাদিক

গাইবান্ধায় বড় দিন উদযাপিত