বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

চাটখিলে পুলিশ অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার-২

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১৩, ২০২৫ ৫:২৫ পূর্বাহ্ণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার 

নোয়াখালীর চাটখিলে থানার পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় চাটখিল থানার পুলিশ হালিমাদীঘির পাড়স্থ পিজি স্কুলের সামনে চাটখিল-সোনাইমুড়ী মহাসড়কে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়,

অভিযান চলাকালে নোয়াখালী-থ ১১-৭৪৪৩ নম্বর সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে সিএনজির পিছনের অংশ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড মীর আলীপুর হাজী বাড়ির মো. হেলাল উদ্দিনের ছেলে মিজান উদ্দিন (৩৫)। অপরজন একই গ্রামের বাঁশতলা বাড়ির মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. হাছান (৩২)।

এসআই নয়ন কান্তি দাশ জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১/৩৮ ধারায় মামলা (নং-০৮, তাং-১২/১১/২৫ইং) রুজু করা হয়েছে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মাদক নির্মূলে চাটখিল থানা পুলিশ কঠোর অবস্থানে আছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ‎সাঘাটায় বিএনপির দোয়া

গাইবান্ধার সাদুল্লাপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

গাইবান্ধায় পিস্তুল-গুলিসহ যুবক গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধের পাশে জাককানইবি উপাচার্য

মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ,আহত ১৫

গোবিন্দগঞ্জে মাহমুদবাগ ইসলামীয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

গাইবান্ধায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

দিনাজপুরের কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাতদলের নেতা গ্রেপ্তার

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন

তালতলীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ