বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

আজ থেকে শুরু জকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১৩, ২০২৫ ৫:২৯ পূর্বাহ্ণ

জবিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর (বৃহস্পতিবার, রবিবার ও সোমবার) তারিখে।

কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র শহিদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত জকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

অন্যদিকে, হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের অফিস কক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, নির্ধারিত সময়ের পর আর মনোনয়নপত্র বিতরণ করা হবে না।

প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে জকসু ও হল সংসদ নির্বাচন। যারই পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ১ম বার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে ঘোষিত তফসিল অনুযায়ী এই ধারাবাহিক কর্মসূচিগুলো অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাদুল্লাপুর উপজেলা যানজট নিরসনে নিয়োজিত  স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণ করে সাদুল্লাপুর উন্নয়ন ফোরাম

গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর উদ্বোধন করেন- ড. হোসেন জিল্লুর রহমান

গাইবান্ধার সাদুল্লাপুরে চাকুরী জাতীয়করণের দাবীতে আমরণ অনশন কর্মসূচী

গাইবান্ধায় ঈদের বাজার জমে উঠতে শুরু করেছে

গাইবান্ধায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গাইবান্ধার সাদুল্লাপুরে মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে 

প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

পলাশবাড়ি মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবীতে মানববন্ধন 

অবশেষে ঝিমিয়ে পড়া শালমারা ইউনিয়ন পরিষদে ফিরেছে কর্মচাঞ্চল্য