বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জবি ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রী হলে উপহার প্রদান

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১৩, ২০২৫ ৫:৩০ পূর্বাহ্ণ

জবিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একমাত্র ছাত্রী হল নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১২ নভেম্বর) রাতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উপহার প্রদান করা হয়।

উদ্যোগের অংশ হিসেবে হলটিতে ৪টি বুকসেল্ফ, বিসিএস প্রস্তুতির জন্য পাঁচ সেট বই, ইসলামিক বই, ৫০০ প্লেট, ৫০০ মগ, নামাজের ম্যাট, ডাস্টবিন, ১২০০টি স্যানিটারি ন্যাপকিন, পঞ্চম তলার জন্য পর্দা ও পাইপ উপহার দেয় সংগঠনটি।

এ সময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় কিছু চাহিদা পূরণের চেষ্টা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্বাস করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতি।”

সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি তাদের একটু সহযোগিতা করার জন্য। শিক্ষার্থীরা আমাদের উপহার সাদরে গ্রহণ করেছেন এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি ক্যাম্পাসের ডাস্টবিনে হাসিনার ছবি লাগিয়ে ঘৃণা প্রকাশ শিক্ষার্থীদের।

আ.লীগ নেতার ছেলে কর্তৃক বাক প্রতিবন্ধীর মেয়ের সাথে বিয়ের নামে প্রতারণা

ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠিত

ফুলছড়িতে ১০ম গ্রেডের দাবীতে সহকারি শিক্ষকদের মানববন্ধন

নোয়াখালীতে ১৭টি আগ্নেয়াস্ত্র,২৭৭ রাউন্ড গুলি-মাদকসহ গ্রেপ্তার-৫

সাদুল্লাপুর উপজেলা যানজট নিরসনে নিয়োজিত  স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণ করে সাদুল্লাপুর উন্নয়ন ফোরাম

ফলাফল বিপর্যয়ের মাঝেও দিনাজপুর সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজের শীর্ষ সাফল্য

দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের ডিজির পদত্যাগের দাবিতে মানববন্ধন 

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে শামীম গংরা প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

সাপমারা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন—সংবাদ সম্মেলনে ইউপি সদস্যদের প্রতিবাদ