শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় বড়খাতা সীমান্তে ভারতীয় এস্কাপ সিরাপসহ দুইজন আটক

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১৪, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

 লালমনিরহাটঃ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় এস্কাপ সিরাপসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তিস্তা ব্যাটালিয়নের বড়খাতা বিওপির টহলদল পূর্ব সারডুবি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন ১-মোঃ ফিরোজ আক্তার পলাশ (৪৮), পিতা: মোঃ আব্দুল মান্নান ও ২-মোঃ শরিফুল ইসলাম (২৮), পিতা:আনসারুল ইসলাম। আটকৃত দুই ব্যক্তির বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানায়।

বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ ভেতরে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে টহলদল তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ৪ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি স্মার্টফোন, ২টি বাটন মোবাইল, ৩টি সিমকার্ড ও ১টি সাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১,৭২,৭৬০ টাকা, যার মধ্যে মোটরসাইকেলের মূল্য ১,৪০,০০০ টাকা।

আটক দুইজনকে উদ্ধারকৃত মালামালসহ হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে ডিজিটাল দেয়াল ঘড়ি ও ফ্লোর ম্যাট প্রদান অনুষ্ঠিত

জবিতে সংঘর্ষের ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

ফুলছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত

ঘুসের ৩৭ লাখ টাকাসহ গভীর রাতে গাইবান্ধার নির্বাহী এলজিইডির প্রকৌশলী আটক

নীলফামারীতে নাগরিক অধিকার ও মৌলিক স্বাধীনতা বিষয়ক ইন্টারজেনারেশন ডায়লগ সেশন অনুষ্ঠিত

ডায়াবেটিক জেনারেল হাসপাতালের  ভিত্তি প্রস্তরের উদ্বোধন 

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল 

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা