রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জাসাসের মতবিনিময় সভা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১৬, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী উপলক্ষে শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ও জাসাস পৌর শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু এবং প্রধান বক্তা ছিলেন জেলা জাসাসের বজলুল করিম রপু।

জাসাস পৌর শাখার সভাপতি মাহামুদ হাসান রিয়াদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাদুল্যাপুর-পলাশবাড়ির বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সুন্দরগঞ্জের ডা. খন্দকার জিয়াউল ইসলাম, গোবিন্দগঞ্জের শামীম কায়সার লিংকন, ফুলছড়ি-সাঘাটার ফারুক আলম সরকার, জেলা জাসাসের সদস্য সচিব কাওসার ওয়াহিদ সুজন, জাসাস সদর উপজেলা সাধারণ সম্পাদক মোন্তাসির বিল্লাহ রিয়াদ, মুজাহিদুল ইসলাম থিান, হায়দার আলী ফারাজী, সাগর রহমান, মেহেদী হাসান হালিম, মিলন মিয়া, সামিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাস সদর উপজেলা শাখার সভাপতি মো. দেওয়ান মানিক।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত। কারণ বিএনপি সাধারণ মানুষের রাজনীতি করে, বিএনপি সরকার হলে দেশের উন্নয়ন হয়। মানুষ এখন বুঝতে পেরেছে সরকার গঠন করতে হলে বিএনপি ছাড়া কোন গতি নেই। তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্টভাবে বিপুল আসনে জয়লাভ করে সরকার গঠন করবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয়তাবাদী যুব দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

জবিতে ড্রাইভার ও হেলপারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

লালমনিরহাটে কল রেকর্ড এডিট করে ওসির বিরুদ্ধে ষড়যন্ত্র 

গাইবান্ধায় তাঁতী দলের উদ্যোগে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান

মাদারীপুরে পানিবন্দি শতাধিক পরিবার

সোনাইমুড়ীতে ২দিন ব্যাপী ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলায় অনুষ্ঠিত 

ছোট ভাইয়ের সাথে মারামারি করতে বড় ভাইয়ে মাইকে ঘোষণা! 

সাদুল্লাপুরে শিপন চেয়ারম্যানের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধায় মাসব্যাপী হস্ত কুটির শিল্প ও পাটবস্ত্র মেলা শুরু