বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নারীপক্ষ উপলক্ষে সাঁওতাল পল্লীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ২৬, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি 

সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ শ্লোগানকে সামনে রেখে সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য ও মর্যাদা রক্ষায় গাইবান্ধায় সাঁওতাল নারীদের সাংস্কৃতিক উৎসব উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী সাঁওতাল এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের সাতানায় অবলম্বন ও জনউদ্যোগ আলোচনা, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোরঘর শিশু শিক্ষা কেন্দ্রের মাঠে এই উৎসব উদযাপিত হয়। বর্ণিল এই আয়োজনে নারীদের গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাঁওতালরা তাদের সংস্কৃতি তুলে ধরেন।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ আন্দোলন গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে বক্তব্য দেন জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক রজতকান্তি বর্মন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা, উদীচীর সাধারণ সম্পাদক সংস্কৃতিকর্মী শিরিন আকতার, নারী নেত্রী অঞ্জলী রানী দেবী, আদিবাসী নেতা রাফেল বাস্কে, পল্লবী মুরমু, ধ্রæবতারার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপন করেন অবলম্বনের কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান মুকুল ও ইউএন- উইমেন এর প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিমা চক্রবর্ত্তী।

বক্তারা বলেন, সাঁওতাল নারীরা প্রান্তিক জনগোষ্ঠী হওয়ার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। ফলে তাদেরকে এই অবস্থা থেকে উত্তরণে সকলকে এগিয়ে আসতে হবে। নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। তাদেরকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত
গোবিন্দগঞ্জে শিক্ষকদের আন্দোলন সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে শিক্ষকদের আন্দোলন সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গাইবান্ধায় গণফোরামের বিক্ষোভ সমাবেশ

হাবিপ্রবি ক্যাম্পাসের ডাস্টবিনে হাসিনার ছবি লাগিয়ে ঘৃণা প্রকাশ শিক্ষার্থীদের।

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে দিনাজপুরে সমাবেশ

গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন

বন্যার্থদের সহায়তা ফান্ডে পলাশবাড়ী প্রেসক্লাবের অর্থ প্রদান

পলাশবাড়ীতে হাটবাজার ব্যাবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে চুড়ান্ত ফলাফল ঘোষণা

শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

দামোদরপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত

আরমানিটোলায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার