বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে  গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ৪, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি 

৬-১১ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক অ্যাডভোকেসি সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সেবা ও প্রচার সপ্তাহে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’। স্বাস্থ্য শিক্ষা, পরিবার কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এই সভার আয়োজন করে।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, জেলা সহকারি পরিচালক মাহবুবা খাতুন প্রমুখ। সভায় ইমাম, মোয়াজ্জিন, এনজিনও প্রতিনিধি যুবতি, কিশোরীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং নিরাপদ মাতৃত্ব সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনাই এই সপ্তাহের মূল উদ্দেশ্য। এসময়ে জেলার সকল ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু হাসপাতালে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্য সেবা প্রদানে বিশেষ পরামর্শ ও সেবা প্রদান করা হবে। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সুষ্ঠুভাবে পালনে সরকারের পাশাপাশি তিনি এনজিও প্রতিনিধিগণের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউটে উদ্ভাবিত   প্রযুক্তি ও সম্প্রসারন নিয়ে কর্মশালা

গাইবান্ধায় চুরির অভিযোগে প্রতিবন্ধী কিশোরকে বেঁধে মারধর ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যকে শোকজ

গোবিন্দগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত 

ডিসি অফিসে চাকরির ভাইভা দিতে এসে ২২ জন   পরীক্ষার্থী আটক

আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন মঞ্জুর মোর্শেদ বাবু

সম্পত্তির লোভে ভাই ভাতিজার অত্যাচারে জীবন বিষিয়ে উঠেছে নূরুন্নবী চৌধুরীর

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় অটোরিক্সা নারীযাত্রী নিহত ॥ আহত ৩

জকসু নীতিমালায় নতুন পদ ও সম্পূরক বৃত্তির দাবিতে জবি ছাত্রদলের স্মারকলিপি

গাইবান্ধায় চাঁদা না পেয়ে ডিশ ব্যবসা দখলে নেয়ার অভিযোগ