বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ৪, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

​আবুহাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ

​লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

​আজ ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোরে অবৈধভাবে গরু চোরাচালানের সময় এই ঘটনা ঘটে। পরে ভারতীয় বিএসএফ নিহত যুবকের মরদেহ নিয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

​স্থানীয়রা জানান, আজ ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পচাভান্ডার সীমান্তের ৮৬৪/৫ নং মূল সীমানা পিলারের কাছে ঘটনাটি ঘটে। কয়েকজন বাংলাদেশী নাগরিক ভারতীয় গরু আনার জন্য সীমান্তের কাছাকাছি শূন্যরেখায় প্রবেশ করে। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা ভারতীয় ১৫৬ চেনাকাটা ক্যাম্পের বিএসএফের দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া (৩০) নামে এক যুবক মারা যান। অন্যরা দ্রুত পালিয়ে আসে। বিএসএফ সদস্যরা নিহত সবুজের লাশ ভারতীয় অভ্যন্তরে নিয়ে যায়। নিহত সবুজ ওই পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

​এ বিষয়ে ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, এই ঘটনায় সকালে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে এবং এরপর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে। তিনি আরও বলেন, একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে মরদেহ ভারতের মাথাভাঙা থানা থেকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু নীতির সাথে সাংঘর্ষিক প্রকল্প বাতিলের দাবিতে রাজধানীতে পরিবেশকর্মীদের কর্মসূচি 

স্বৈরাচার হাসিনার বিচারের দাবিতে দিনাজপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে মামলা

চাটখিলে পুলিশ অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার-২

পবিপ্রবির চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের  নেতৃত্বে প্রতিক ও সৌরভ 

গাইবান্ধায় তাঁতী দলের উদ্যোগে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব নির্বাচিত হলেন সাংবাদিক জিল্লুর রহমান সরকার

দিনাজপুরে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহবায়ক কমিটি গঠন

পবিপ্রবিতে উপপরিচালক মুহাম্মদ আবু হানিফের   মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত 

পলাশবাড়ীর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন গ্রেফতার