শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে মাদক কারবারির রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ৫, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মইদুল ইসলাম (৪৮) নামে এক মাদক কারবারির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মইদুল ইসলাম ওরফে আলসা হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত নজির সরদারের ছেলে। নিহত মাদক কারবারির বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন একই ইউনিয়নের কোরলগাছা গ্রামের শামছুল ইসলামের ছেলে বেলাল (৪২) এবং সন্তোষ (৪৫)। আটককৃতদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, মইদুল ইসলাম শিবের বাজারে চায়ের দোকান করতেন। এছাড়া মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রি করতেন। আজ (বৃহস্পতিবার) ভোর ৬টার দিকে বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে রামচন্দ্রপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে ভিটায় গাছের নিচে মইদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা মাদক বিক্রির টাকা ভাগ সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে গতকাল (বুধবার) রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে শক্ত কিছু একটা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে।

নিহতের স্ত্রী শেফালী বেগম জানান, ৪/৫ দিন যাবত মইদুলের চায়ের দোকান বন্ধ ছিল। গতকাল (বুধবার) সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যার দিকে অপর মাদকসেবী ও মাদক কারবারি বেলালের সাথে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন। রাতে মইদুল বাড়ি না ফিরলে রাত ৯টার দিকে তাকে কল করলে তার ফোন বন্ধ পান। পরে গভীর রাত পর্যন্ত বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করেও মইদুলের কোনো সন্ধান পাননি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

হাতীবান্ধায় সিন্দুর্না ৬ নং ওয়াডে আগুন লেগে পুড়ে ছাই দুই পরিবার

এলাকার একমাত্র হিন্দু হওয়াই কি অপরাধ? -সংবাদ সম্মেলনে নিখিল

দিনাজপুরে জ্বালানি তেল পরিবেশক নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত 

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার ঘাতক স্বামী 

প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করি নায্যতার সমাজ গড়ি

প্রবাসীর পরিবারের ওপর হামলা ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

মনোনয়ন জমা দিয়েই শহীদ সাজিদের কবর জিয়ারতে টাঙ্গাইলে স্বতন্ত্র এজিএস প্রার্থী অর্ণব

পলাশবাড়ীতে ৭২ টি ওয়ার্ডে একযোগে ইফতার মাহফিল করলো যুবদল

প্রধান শিক্ষক মাসুদ প্রামাণিকের সাংবাদিক সম্মেলন। 

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যান আল আমিনের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন