শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সবুজ মিয়ার লাশ ফেরত দিল বিএসএফ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ৫, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ

 

​আবুহাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ

​লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত সবুজ মিয়ার মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

​উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পচাভান্ডার সীমান্তের ৮৬৪/৫ নং মূল সীমান্ত পিলারের কাছে ঘটনাটি ঘটে। কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় গরু আনার জন্য সীমান্তের কাছাকাছি শূন্যরেখায় প্রবেশ করে। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা ভারতীয় ১৫৬ চেনাকাটা ক্যাম্পের বিএসএফের দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া (৩০) নামে এক যুবক মারা যান। অন্যরা দ্রুত পালিয়ে যায়। বিএসএফ সদস্যরা নিহত সবুজের মরদেহ ভারতীয় অভ্যন্তরে নিয়ে যায়।

​এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কয়েকবার পতাকা বৈঠকের আহ্বান জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​সারাদিন কেটে যাওয়ার পর রাত ৯টার দিকে পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী সীমান্তের ৮৬৮/৩ এস পিলার এলাকায় বিজিবি-বিএসএফ-এর পতাকা বৈঠক শেষে নিহত সবুজের মরদেহটি হস্তান্তর করে বিএসএফ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিওপি ক্যাম্পের বিজিবি সদস্য, নিহতের স্বজন এবং পাটগ্রাম থানা পুলিশ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ধানের শীর্ষ প্রতিকের পক্ষে ৩১ দফা তুলে ধরে গণসংযোগ করছেন বিএনপি নেতা রফিক

পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতা লিয়াকত আলী’র লিফলেট বিতরণ

বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

হেভিওয়েট নেতাদের নাম ব্যবহার করে পলাশবাড়ী বিএনপি নেতার প্রতারণা!

ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নারী শিশু ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে মিছিলে সেস্নাগানে উত্তাল গাইবান্ধা

গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে’ -দিনাজপুরে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল

বাংলাদেশের শিক্ষকরা সমিতি, ছাত্ররা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে : মির্জা গালিব

পলাশবাড়ীতে ৩১ দফার সম্বলিত লিফলেট বিতরণ করেন যুবদলের সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন

গাইবান্ধা জেলা বিএনপি’র মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে গণমিছিল