মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস পালন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ৯, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান। সকালে জেলা শিল্পকলা একাডেমির সামন থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রেজওয়ান আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, এনজিও প্রতিনিধি জয়া প্রসাদ, জয়িতা নারী মোছা. মজিদা বেগম, শেফালী বেগম, মমতাজ খাতুন, সাবিনা খাতুন, মনিকা রাণী, আংগুলি বেগম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন মঞ্জুর মোর্শেদ বাবু

দুর্গাপূজা উপলক্ষে ডাসারে শতাধিক হিন্দু পরিবারের  মাঝে বস্ত্র বিতরণ

বন্যার্তদের মাঝে প্রবাসী মাসুদ আলমের ত্রাণ বিতরণ

সাদুল্লাপুরে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ

জামায়াত নেতা আজাহারুল ইসলামের অবিলম্বে মুক্তি ও নিবন্ধন ফিরে পেতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

দিনাজপুর সুইহারী ইউনিয়ন ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

সুন্দরগঞ্জে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যার ১০ বছর পর মামলা

গাইবান্ধায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি সভা

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা