বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো ২জনের

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ১১, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

নাজমুল হাসান, মাদারীপুরঃ

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় অটোভ্যান আরোহী স্বর্ণ ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালীবাড়ি ও বড় ব্রিজের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার আমগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নিত্যানন্দ গাইনের ছেলে ও টেকেরহাটের স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৩৪) এবং একই গ্রামের বিকাশ সরকারের ছেলে ভ্যানচালক বিপ্লব সরকার (৩৪)। তাদের দুইজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকেরহাট বন্দর থেকে বিল্পবের ব্যাটারিচালিত ভ্যান যোগে নিজ বাড়ি আমগ্রামে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি ও বড় ব্রিজের মাঝামাঝি স্থানে সড়ক ডিভাইডারের সামনে আসলে ঢাকাগামী স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পলাশ। পরে গুরুতর আহত অবস্থায় বিল্পবকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যানস্থানীয়রা। সেখান তাকে থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। ফরিদপুরে নেওয়ার পথে বিল্পবেরও মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া

ধাপেরহাটে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ। 

পবিপ্রবি’তে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি  প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার 

লালমনিরহাটে রাস্তার পানি নিষ্কাশন কাজে বাঁধা দিয়ে মারধর গৃহবধুসহ গুরুতর আহত ৪

পলাশবাড়ীতে অবশেষে অবৈধ কয়লার কারখানা চুল্লি গুলো গুড়িয়ে দিলো প্রশাসন 

দিনাজপুরে ৩১৬ বোতল ফেন্সিডিলসহ নারী  মাদককারবারি গ্রেপ্তার।

গোবিন্দগঞ্জে জেলা বিএনপি নেতা সানোয়ার হোসেন দিপুর ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ

গোবিন্দগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ফুলছড়িতে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত