শনিবার , ১০ আগস্ট ২০২৪ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নীলফামারীতে নাগরিক অধিকার ও মৌলিক স্বাধীনতা বিষয়ক ইন্টারজেনারেশন ডায়লগ সেশন অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ১০, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

মোঃ তাওহীদ তুষারঃ  নীলফামারিতে নাগরিক অধিকার, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা বিষয়ক ইন্টারজেনারেশন ডায়লগ সেশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 
গত শুক্রবার (০৯ আগস্ট) সকালে নীলফামারী জেলা স্কাউটস ভবন মিলনায়তনে এই সেশনের আয়োজন করে যুব নেতৃত্বাধীন সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস), বাংলাদেশ।
বে-সরকারী সংস্থা আর্টিকেল-১৯ এর আর্থিক-কারিগরি ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় বর্তমান বাংলাদেশের যুব সমাজের প্রকৃত চিত্র, নাগরিক অধিকার বাস্তবায়ন ও মৌলিক স্বাধীনতা রক্ষায় সরকারের জবাবদিহিতামূলক ইন্টারজেনারেশন ডায়লগ সেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা ক্রীড়া অফিসার মোঃ আবুল হাসেম। এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মোঃ নাজমুস সাকিব, সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, শিক্ষক মোঃ সাইফুর রহমান, ইয়েস বাংলাদেশ এর ভলান্টিয়ার মোঃ জাহিদ হাসান প্রমুখ।
সেশনে ইয়েস বাংলাদেশ এর ভলান্টিয়ার মোঃ নাইমুর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইয়েস বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ তাওহীদ-উল-ইসলাম সরকার। 
এছাড়া সেশনে ইয়েস বাংলাদেশসহ অন্যান্য যুব সংগঠনের ২৫ জন যুব নারী-পুরুষ সদস্য ও ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।
ইন্টারজেনারেশন ডায়লগ সেশনে নাগরিক অধিকার, সামজিক সমস্যাসহ জলবায়ু পরিবর্তন, গুজব, মাদক প্রতিরোধ, সমাজিক সমস্যা নিয়ে সমস্যা ও সুপারিশমালা উপস্থাপন করেন।  মুক্ত আলোচনায় যুব সদস্যরা সরকারি বিভিন্ন সেবা, তথ্য অধিকার আইন, শিশু আইন বিষয়ে অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন ও সুপারিশ তুলে ধরেন।
সেশনে উপস্থিত অন্যান্য অতিথিরা যুববদের তথ্য অধিকার আইন, শিশু আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জানার ও সচেতন হওয়ার আহবান জানান। 
উল্লেখ্য যে, ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস) বাংলাদেশ বর্তমানে সারাদেশে শিশু অধিকার ও সুরক্ষা, জেন্ডার সমতা, প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকার, জলবায়ু পরিবর্তন নিয়ে কার্যক্রম বাস্তবায়ন করছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৪ উপলক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গাইবান্ধায় জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী 

কড়ইবাড়িয়া বাজারে অগ্নিসংযোগে ১৮ টি দোকান দুটি বসতবাড়ি পুড়ে ছাই

জাফলংয়ে মানববন্ধন: পরিবেশ বজায় রেখে অচল কোয়ারি সচল করার দাবী

৬৮০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ

ফুলছড়িতে এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের আয়োজনে আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ 

সাবেক এমপি কালামকে গ্রেফতারসহ বাপ-দাদার সম্পত্তি ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশ

জাতীয় সাংবাদিক সংস্থার গাইবান্ধা জেলা শাখার কমিটি গঠন; বাদল সভাপতি সাজু সম্পাদক

চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে গাইবান্ধার আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

মাদক সেবনের দায়ে পলাশবাড়ীতে যুবলীগ নেতাসহ ৩ জনের জেল-জরিমানা